‘৪৭ সাল থেকে কেউ কষ্ট পেয়ে থাকলে নিঃশর্ত ক্ষমা চাই’: ডা. শফিকুর রহমান

নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বলেন—“আমাদের ১০০ সিদ্ধান্তের ৯৯টি সঠিক হলেও একটিতে যদি জাতির ক্ষতি হয়, তার জন্যও ক্ষমা চাই”

স্টাফ রিপোর্টার
ঢাকা | বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা অন্তত তিনবার ক্ষমা প্রার্থনা করেছি—অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও। শুধু এখন নয়, ১৯৪৭ সাল থেকে জামায়াতে ইসলামী দ্বারা কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চাই।”

বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে ডা. শফিকুর রহমান জামায়াতের অতীত ভূমিকা, ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান ও নির্বাচন নিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন।

তিনি বলেন, “এই ক্ষমা আমি গোটা জাতির কাছেও চাই, ব্যক্তির কাছেও চাই। আমরা কখনো বলিনি, আমরা ভুলের ঊর্ধ্বে। আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক হতে পারে, কিন্তু একটা সিদ্ধান্ত যদি ভুল হয় এবং সেই সিদ্ধান্তের কারণে জাতির ক্ষতি হয়ে থাকে, তাহলে তার জন্য ক্ষমা চাইতে আমার কোনো অসুবিধা নেই।”

আগামী ফেব্রুয়ারির আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই বলেও মন্তব্য করেন জামায়াতের এই শীর্ষ নেতা। তিনি বলেন, “নির্বাচন রমজানের আগে অনুষ্ঠিত হবে। জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সাংবিধানিক অধিকার অনুযায়ী নির্বিঘ্নে বসবাস করতে পারবে।”

মতবিনিময় সভায় জামায়াতের যুক্তরাষ্ট্র শাখার নেতারা ও প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Posts

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটে সংসদ ভবনের শপথকক্ষে তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার…

Continue reading
আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

ডাঃ শফিকুর রহমান বলেছেন, ‘জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব।’ রোববার রাতে তারেক…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা