জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ ঘোষণা

২১ দিন ধরে অবস্থান কর্মসূচি চলছে প্রেসক্লাবের সামনে

স্টাফ রিপোর্টার | ঢাকা | ২ নভেম্বর ২০২৫

জাতীয়করণের দাবিতে আজ (রোববার) দুপুর ২টায় যমুনা অভিমুখে লংমার্চের ডাক দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকরা
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষক নেতারা।

শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে সরকারের কাছে জাতীয়করণের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সরকার দেশের লাখ লাখ ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষককে অবহেলা করছে বলে অভিযোগ করেন তারা।
তাদের দাবি— আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিয়ে কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।

প্রসঙ্গত, সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে শিক্ষকরা প্রায় ২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আন্দোলনরত শিক্ষকরা অভিযোগ করেন, আমলাতান্ত্রিক জটিলতা ও প্রতিহিংসার কারণে তাদের দাবি বাস্তবায়ন ঝুলে আছে।
তারা বলেন, “সব ইবতেদায়ি মাদ্রাসা ধাপে ধাপে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলেও ৯ মাস পার হয়ে গেছে; এখনো বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়েই আমরা আবার আন্দোলনে নেমেছি।”

Related Posts

ঢাকাসহ আশপাশে ৩.৬ মাত্রার ভূমিকম্প অনুভূত

নিজেস্ব প্রতিবেদকঃ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৪:১৫ মিনিটে ঢাকাসহ আশপাশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছেunb.com.bd। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী কম্পনের মাত্রা ছিল মাত্র ৩.৬ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল…

Continue reading
গাজীপুরে মৃদু ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৩.৩

দেশে আবারও ভূমিকম্প আঘাত হেনেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২২ নভেম্বর) সকালে গাজীপুরের বাইপাইল এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৩। আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা নিজামউদ্দিন…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি