আলাদা গুম কমিশন নয়, মানবাধিকার কমিশনই দায়িত্ব পালন করবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, বৃহস্পতিবার:> জাতীয় মানবাধিকার কমিশনকে আরও শক্তিশালী ও ক্ষমতাসম্পন্ন করার লক্ষ্যে নতুন অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, আলাদা করে গুম কমিশন গঠন করা হবে না; মানবাধিকার কমিশনই সেই দায়িত্ব পালন করবে।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যৌথভাবে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন।

আইন উপদেষ্টা বলেন, “আমাদের একটা মানবাধিকার কমিশন ছিল, কিন্তু সেটি ছিল খুবই দন্তহীন। সেখানে গুরুতর সমস্যা ছিল—নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি, এখতিয়ারে সীমাবদ্ধতা এবং অযোগ্য নিয়োগপ্রাপ্তদের কারণে কমিশন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। আমরা নতুন কমিশনকে আরও ক্ষমতাসম্পন্ন করার চেষ্টা করেছি, যাতে এটি মানবাধিকার রক্ষায় বাস্তব ভূমিকা রাখতে পারে।”

অধ্যাদেশে মানবাধিকারের সংজ্ঞা সম্প্রসারিত করে আন্তর্জাতিক মানবাধিকার দলিল ও প্রথাগত আন্তর্জাতিক আইনে ঘোষিত অধিকারসমূহ অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, সংবিধানে থাকা মৌলিক অধিকারের বাইরেও বাংলাদেশ যেসব আন্তর্জাতিক মানবাধিকার চুক্তিতে অনুসমর্থন দিয়েছে, সেই অধিকারের সুরক্ষায়ও কমিশন কাজ করতে পারবে।

নতুন বিধান অনুযায়ী, মানবাধিকার কমিশন গঠিত হবে একজন চেয়ারম্যান ও চারজন সার্বক্ষণিক সদস্য নিয়ে। চেয়ারম্যান ও সদস্য নিয়োগের জন্য সুপারিশ প্রদানের দায়িত্বে থাকবে আপিল বিভাগের একজন বিচারকের নেতৃত্বে সাত সদস্যের বাছাই কমিটি।

আসিফ নজরুল বলেন, “আগের কমিশনের সীমাবদ্ধতা ছিল—আইনশৃঙ্খলা বাহিনী বা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাপ্রাপ্ত মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় তাদের তদন্তের ক্ষমতা ছিল না। নতুন অধ্যাদেশে কমিশনকে এসব ক্ষেত্রেও তদন্ত ও পদক্ষেপ গ্রহণের এখতিয়ার দেওয়া হয়েছে, যা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।”

তিনি আরও জানান, গুম প্রতিরোধ, প্রতিকার ও গুমের শিকারদের সুরক্ষা সংক্রান্ত আইনের দায়িত্বও মানবাধিকার কমিশনই পালন করবে। হেফাজতে মৃত্যু প্রতিরোধ আইনসহ অন্যান্য মানবাধিকারসংক্রান্ত আইনেও কমিশনকে তদন্তের এখতিয়ার দেওয়া হয়েছে। এছাড়া কমিশনের আদেশ বাস্তবায়ন বাধ্যতামূলক করা হয়েছে।

আইন উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, “নতুন এই কমিশন দেশের মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে এবং গুম, নির্যাতনসহ সব ধরনের লঙ্ঘনের ক্ষেত্রে সত্যিকারের প্রতিকার নিশ্চিত করবে।”

Related Posts

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

খালি পায়ে, হাতে ফুলের ডালা,হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা—অমর একুশের প্রথম প্রহর মানুষের ঢল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ । শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস…

Continue reading
শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

বাংলাদেশের (নবনির্বাচিত) প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা। শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র শুভেচ্ছাবার্তা ও একটি চিঠি তারেক রহমানের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী