দেশে কমেছে সোনার দাম, ভরিতে কমলো ৮ হাজার টাকার বেশি

সোনার ভরির ২ লাখ ১৬ হাজার
সোনার ভরির ২ লাখ ১৬ হাজার

দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আন্তর্জাতিক বাজারে মূল্যহ্রাস এবং স্থানীয় বাজারে চাহিদা কমে যাওয়ার প্রভাবেই নতুন দামের এই সমন্বয় করা হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি ভরিতে সর্বোচ্চ ৮ হাজার ৩৮৬ টাকা পর্যন্ত কমানো হয়েছে সোনার দাম। নতুন দামের ফলে সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) থেকে এই দাম কার্যকর হবে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার নতুন দর নির্ধারণ করা হয়েছে।

💰 সোনার নতুন দাম (প্রতি ভরি):

২২ ক্যারেট সোনা: ২,০৮,৯৯৬ টাকা

২১ ক্যারেট সোনা: ১,৯৯,৫০১ টাকা

১৮ ক্যারেট সোনা: ১,৭০,৯৯৪ টাকা

সনাতন পদ্ধতির সোনা: ১,৪২,২০৯ টাকা

🪙 রুপার নতুন দাম (প্রতি ভরি): নতুন দরে—

২২ ক্যারেট রুপা: ৫,৪৭০ টাকা

২১ ক্যারেট রুপা: ৫,২১৪ টাকা

১৮ ক্যারেট রুপা: ৪,৪৬৭ টাকা

সনাতন পদ্ধতির রুপা: ৩,৩৫৯ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *