ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে একের পর এক রিট

কারচুপির অভিযোগে একের পর এক রিট
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে একের পর এক রিট আবেদন জমা পড়ছে হাইকোর্টে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগে একের পর এক রিট আবেদন জমা পড়ছে হাইকোর্টে।

সর্বশেষ বিএনপির ময়মনসিংহ-১ আসনের প্রার্থী এবং জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ-০২, নারায়ণগঞ্জ-০৩, লালমনিরহাট-০১ ও লালমনিরহাট-০২ আসনের প্রার্থীরা নির্বাচনে অনিয়মের সাথে কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা করেছেন।

মঙ্গলবার (০৩ মার্চ) হাইকোর্টের সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, বিচারপতি মোঃ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চে এসব মামলার শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে একই ধরনের অভিযোগ এনে কুড়িগ্রাম-০২ আসনের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-০৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-০৪ আসনের এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-০১ আসনের মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন হাইকোর্টে আবেদন করেন।

রোববার (০১ মার্চ) রাজশাহী-০৪ ও পাবনা-০৪ আসনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে সংশ্লিষ্ট ব্যালট পেপার ও ফলাফলের রেজাল্টশিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ই মে দিন ধার্য করা হয়েছে।

এরও আগে ঢাকা-০৬, ঢাকা-০৭ ও গাইবান্ধা-০৪ আসনে অনিয়মের অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

নির্বাচন-পরবর্তী সময়ে বিভিন্ন আসনে ফলাফল নিয়ে বিতর্কের জেরে আদালতপাড়ায় রাজনৈতিক উত্তাপ বাড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

সুতিয়া/ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *