বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার মাধ্যমে নিজ নিজ দলের নির্বাচনি ইশতেহার জাতির সামনে উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।
০৬ ফেব্রুয়ারি (শুক্রবার) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।
ফেসবুক স্ট্যাটাসে ডাঃ শফিকুর রহমান বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল রাজনৈতিক বৈধতা প্রতিষ্ঠিত হতে পারে। ন্যায্যতা ও জনগণের আস্থা ছাড়া কোনো নির্বাচনি ফলাফলই টেকসই আস্থা অর্জন করতে পারে না।
জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন রাজনৈতিক ধারার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়ের বড় দায়িত্ব হলো তরুণ প্রজন্মকে দেখানো-রাজনীতি ভদ্র, সহনশীল ও সংঘাতহীন হতে পারে।
তিনি গণমাধ্যম ও জন সমালোচনার মুখোমুখি হয়ে স্বচ্ছ, জবাবদিহি মূলক ও সমালোচনার প্রতি উন্মুক্ত রাজনীতির মানদণ্ড স্থাপনের আহ্বান জানান।
জামায়াত আমির আরও বলেন, তারেক রহমান যেহেতু ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করে ফেলেছেন,সেহেতু তাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হচ্ছে। সেখানে উভয় পক্ষ জাতির সামনে নিজ নিজ দলের ইশতেহার উপস্থাপন করবে এবং জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করতে সবাইকে জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকারে এগিয়ে আসতে হবে।
উপরে যা পড়লেন তা জামাতের আমির ডাঃ শফিকুর রহমান ফেসবুক স্ট্যাটাস । তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন। এর আগে ডাকসু থেকে ডাঃ শফিকুর রহমান ও তারেক রহমানকে সরাসরি আলোচনার জন্য আহ্বান করা হয়েছিল।সে সময় জামাতের আমির ডাঃ শফিকুর রহমান রাজি হয়েছিলেন কিন্তু তারেক রহমান কোন জবাব দেননি।
জনমনে প্রশ্ন কেন তারেক রহমান কোন জবাব দেননি বা দিচ্ছেন না ?










