‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ শপথের আহ্বান তারেক রহমানের

করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ শপথের আহ্বান তারেক রহমানের
করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ শপথের আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন,- ‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ বুধবার (০৪ জানুয়ারি) ফরিদপুরে এক নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। একই সঙ্গে দেশ গঠনের কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে সংগ্রামী জনতা দেশ স্বাধীন করেছে এবং ২৪শে ছাত্র-জনতা জীবন দিয়ে সেই স্বাধীনতা রক্ষা করেছে। মানুষের অধিকার ফিরে পাওয়া গেছে, এখন তা ধরে রাখাই বড় চ্যালেঞ্জ।

তিনি বলেন, নির্বাচনে বিএনপির প্রার্থীরা যে প্রতিশ্রুতি জনগণের সমর্থন ছাড়া সেগুলো বাস্তবায়ন সম্ভব নয়। একটি গোষ্ঠী বিভিন্ন সময়ে রূপ বদলালেও জনগণের ওপর তাদের আস্থা নেই। জনগণকে অবমাননার একাধিক দৃষ্টান্তও তুলে ধরেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, একটি দলের নেতৃত্ব খেটে খাওয়া মা-বোনদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে। যাদের নিজেদের দেশের নারীসমাজের প্রতি সম্মান নেই, তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা যায় না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ওই গোষ্ঠী মুখে এক কথা বলে, কাজে আরেকটা করে। জনগণের প্রতি তাদের বিশ্বাস নেই, এমনকি তারা দাবি করছে-নির্দিষ্ট সময়ের পর জনগণ তাদের পা ধরবে-যা তাদের মানসিকতার পরিচয় দেয়।

এ সময় তিনি অভিযোগ করেন, বিভিন্ন স্থানে মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাওয়ার মতো অনৈতিক কাজ করছে ওই গোষ্ঠীর কিছু লোক। অনৈতিকতা দিয়ে শুরু করে কীভাবে সুশাসন দেবে-সে প্রশ্নও তোলেন তিনি।

তারেক রহমান বলেন, বহু ত্যাগের বিনিময়ে মানুষ তাদের অধিকার ফিরে পেয়েছে। তা রক্ষা করতে হবে। ষড়যন্ত্র চলছে—১২ তারিখে তা রুখে দিতে হবে।

দেশ গঠনের সময় এসেছে উল্লেখ করে তিনি বলেন, খাল ও নদী খনন, নতুন স্কুল-কলেজ নির্মাণ, কৃষকদের সুবিধায় হিমাগারসহ উন্নয়নমূলক কাজ এখনো বাকি। এসব কাজে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *