এবারের নির্বাচন দেশ গড়ার নির্বাচন: ময়মনসিংহে ডাঃ শফিকুর রহমান

এবারের নির্বাচন দেশ গড়ার নির্বাচন: ময়মনসিংহে ডাঃ শফিকুর রহমান
এবারের নির্বাচন দেশ গড়ার নির্বাচন: ময়মনসিংহে ডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, বিগত সময়ে প্রায় ২৮ লাখ কোটি টাকা অবৈধভাবে দেশের বাইরে পাচার হয়েছে। এই অর্থ দেশের জনগণের এবং তা ফিরিয়ে আনা হবে। এ ক্ষেত্রে কোনো আত্মীয়তা, প্রভাব বা পরিচয়ের বিষয় বিবেচনায় নেওয়া হবে না। শুধু অর্থ উদ্ধার নয় সাথে অর্থ পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদেরও দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

মঙ্গলবার (০৩ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহের সার্কিট হাউজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ডাঃ শফিকুর রহমান বলেন, দেশের টাকা লুট করে বিদেশে গিয়ে বিলাসী জীবনযাপন করার সুযোগ আর দেওয়া হবে না। যারা জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, তাদের স্বস্তিতে ঘুমানোর সুযোগ থাকবে না বলেও মন্তব্য করেন তিনি। এবারের জাতীয় নির্বাচন কোনো সাধারণ নির্বাচন নয়, এটি দেশ গঠনের নির্বাচন। জনগণের প্রবল চাপ ও প্রত্যাশার কারণেই পরিবর্তনের ঢেউ সৃষ্টি হয়েছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নির্বাচন ও আন্দোলনের মাধ্যমে জুলাই যোদ্ধারা ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেছে বলেও তিনি উল্লেখ করেন।

সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির এবং সদর-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুল। সমাবেশ পরিচালনা করেন মহানগর সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এবং মুক্তাগাছা-৫ আসনে জামায়াত মনোনীত প্রার্থী এডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ময়মনসিংহ সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মঞ্জরুল ইসলাম ভূঁইয়া এবং ময়মনসিংহ জেলা আমির আব্দুল করিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *