ত্রিশালে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান, জরিমানা ৮ হাজার টাকা

ত্রিশালে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান, জরিমানা ৮ হাজার টাকা
ত্রিশালে ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান, জরিমানা ৮ হাজার টাকা

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাথে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও সড়কে অবৈধ ভাবে গাড়ি পার্কিং প্রতিরোধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শনিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালিত হয়।

(১৭ জানুয়ারি ) শনিবার উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে ৪ মামলায় মোট ০৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযান চলাকালে সড়ক ও ফুটপাতে গড়ে ওঠা অবৈধ দোকানপাট তাৎক্ষণিক উচ্ছেদ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে পুনরায় অবৈধভাবে দোকান বসানো হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয় সংশ্লিষ্টদের ।

এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন- ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন, ট্রাফিক পুলিশের পরিদর্শকসহ সেনাবাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী জানিয়েছেন, জনস্বার্থে এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *