আপিলে আনোয়ার সাদাতের প্রার্থিতা বহাল,আবেগ ঘন স্টেটাস ফেইসবুকে

আপিলে আনোয়ার সাদাতের প্রার্থিতা বহাল,আবেগ ঘন স্টেটাস ফেইসবুকে
আপিলে আনোয়ার সাদাতের প্রার্থিতা বহাল,আবেগ ঘন স্টেটাস ফেইসবুকে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আসছে(ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬) নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ আর জনমনে ব্যাপক কৌতূহল । ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাছাইয়ে টেকনিক্যাল কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিল করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাতের। প্রার্থিতা বাতিলের  সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত।

আজ ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনের কার্যালয়ে এই আপিল শুনানি অনুষ্ঠিত হয়। আপিলে মনোনয়ন সংক্রান্ত জটিলতা কাটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছে আনোয়ার সাদাত ।

আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ ফিরে পাওয়ায় আবেগ ঘন স্টেটাস দিয়েছেন নিজের ফেইসবুকে তাই হুবহু তুলে ধারা হলো-

আমার প্রাণপ্রিয় ত্রিশালবাসী,
আসসালামু আলাইকুম।
আজ বুকভরা কৃতজ্ঞতা, ভালোবাসা এবং গভীর বিশ্বাস নিয়ে—হৃদয়ের গভীর থেকে উঠে আসা কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করতে চাই।

আলহামদুলিল্লাহ!

আজ ১৫ই জানুয়ারি ২০২৬, আপিলের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ–৭ (ত্রিশাল) আসনে মনোনয়ন সংক্রান্ত সকল জটিলতা কাটিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেয়েছি। এটি আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও অটুট ভালোবাসার ফল।

ত্রিশালের মানুষের সঙ্গে আমাদের পরিবারের সম্পর্ক দীর্ঘদিনের। আমার বাবা আপনাদের মূল্যবান ভোটে একবার সংসদ সদস্য ও দুইবার উপজেলা চেয়ারম্যান হয়ে জীবনের শেষ পর্যন্ত আপনাদের পাশে থাকার সুযোগ পেয়েছিলেন। মানুষের সেবা করাই যে সবচেয়ে বড় রাজনীতি—এই শিক্ষা আমি ছোটবেলা থেকেই বাবার জীবন দর্শণ থেকে পেয়েছি। এই দায়িত্ববোধ আমার পথচলার শক্তি, আর আপনাদের ভালোবাসা আমার অনুপ্রেরণা।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিবিজড়িত এই ত্রিশাল আজ শিল্প এলাকায় রূপান্তরিত হয়েছে। পরিবর্তনের সঙ্গে এসেছে নতুন সম্ভাবনা, তবে চ্যালেঞ্জও কম নয়—কর্মসংস্থান, পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং মানুষের মর্যাদা রক্ষার দায়িত্ব এখন আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।

আপনাদের মূল্যবান ভোটে আমি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। যদিও মাত্র ৪২ দিনের জন্য দায়িত্ব পালনের সুযোগ হয়েছিল, আপনাদের প্রত্যাশা অনুযায়ী পূর্ণ সেবা দেওয়ার সুযোগ তখন হয়নি। কিন্তু প্রিয় ত্রিশালকে নিয়ে আমার ভাবনা, স্বপ্ন ও দায়বদ্ধতা কখনো থেমে থাকেনি।

এই নির্বাচন আমার ব্যক্তিগত লড়াই নয়—এটি ত্রিশালবাসীর সম্মান, অধিকার এবং ন্যায্য প্রতিনিধিত্বের লড়াই। আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে শুধু আপনাদের বিশ্বাসের শক্তিতে এগোচ্ছি, কারও ছায়া বা ক্ষমতার ওপর নির্ভর করে নয়।

আগামী ১২ই ফেব্রুয়ারি, ভোটের দিনে, আমি আপনাদের কাছে কোনো দাবী নয়—শুধু একটুখানি বিশ্বাস চাই। যদি আমাকে সুযোগ দেন, ইনশাআল্লাহ সততা, স্বচ্ছতা ও দায়িত্ববোধ নিয়ে ত্রিশালের মানুষের স্বপ্ন, মর্যাদা এবং অধিকার রক্ষা করার লড়াই চালিয়ে যাব।

সবাইকে ধৈর্য, শান্তি ও ঐক্য বজায় রাখার জন্য হৃদয় থেকে অনুরোধ করছি। কারণ ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

প্রাণের ত্রিশালবাসীর পাশে ছিলাম, আছি, থাকবো—

এই অঙ্গীকার নিয়েই আমার পথচলা।

আসসালামু আলাইকুম।

— মুহাম্মদ আনোয়ার সাদাত
স্বতন্ত্র প্রার্থী
ময়মনসিংহ–৭ (ত্রিশাল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *