ময়মনসিংহে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৭

ডেস্ক রিপোর্ট: বিভাগীয় শহর ময়মনসিংহের দিগারকান্দায় আসামিকে গ্রেপ্তার করায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনা ঘটে।এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে পুলিশের তরফ থেকে। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ০৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ০৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।

ওসি মো. নাজমুস সাকিব জানায়, হামলার ঘটনায় কোতোয়ালি মডেল থানা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আরিফুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। এ মামলায় ২৯ জনের নামসহ অজ্ঞাতপরিচয় আরও ১৪০/১৫০ জনকে আসামি করা হয়। ঘটনাস্থল থেকে একজনকে পরে সারারাতের অভিযানে জড়িত আরো ০৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে আরিফুল ইসলাম ও তার সহযোগীরা রাসেল নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে । বর্তমানে আহত রাসেল ঢাকার পঙ্গু হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। ঐ মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন আরিফুল।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল চারটার দিকে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমদের নেতৃত্বে ৫ সদস্যের একটি পুলিশ দল দিগারকান্দা এলাকা থেকে আরিফুলকে গ্রেপ্তার করে। এবং থানায় নেওয়ার সময় আরিফুলের পিতা সাগর আলীসহ কয়েকশ লোক লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এবং পুলিশ সদস্যদের মারধর করে আহত করেন এবং আরিফুলকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয় পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে এবং পুলিশের ওপর হামলায় জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) রাতে শত ব্যস্ত রাজনীতির মধ্যে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।  আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শেষ, চলছে ভোট গণনা