ত্রিশালে বিএনপি থেকে মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রিশালে বিএনপি থেকে মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ
ত্রিশালে বিএনপি থেকে মনোনীত প্রার্থীর মনোনয়ন বৈধ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি :
আসছে (ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬) নির্বাচনে লড়াই করতে পারবেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটন। ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে যাচাই-বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীতা ফিরে পেতে আপিল করে ছিলেন তিনি।

শনিবার (১০ জানুয়ারি) অনুষ্ঠিত আপিল শুনানিতে উনার মনোনয়ন বৈধ ঘোষণা করেন নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারগণ উপস্থিত ছিলেন এই আপিল শুনানিতে । এর আগে গত ০৩রা জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের সিদ্ধান্ত গ্রহণ করেন। যার বিরুদ্ধে গত ০৫ই জানুয়ারি নির্বাচন কমিশনে আপিল করেন ডাঃ মাহাবুবুর রহমান লিটন।

বিএনপি থেকে মনোনীত প্রার্থী ডাঃ মাহাবুবুর রহমান লিটনের আপিল নিষ্পত্তির পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং বলেন, ত্রিশাল বাসির দোয়া  আল্লাহর রহমত ছিল বলে আপিলে আমার মনোনয়ন বৈধতা পেয়েছে এবার  উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। র্দীঘদিন পর জনগণ তাদের ভোটধিকার প্রয়োগের মাধ্যমে সৎ যোগ্য প্রার্থীকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *