ময়মনসিংহ-৭( ত্রিশাল) আসন থেকে লড়বেন ডা.মাহবুবুর রহমান লিটন

ময়মনসিংহ-৭( ত্রিশাল) আসন থেকে লড়বেন ডা.মাহবুবুর রহমান লিটন
ময়মনসিংহ-৭( ত্রিশাল) আসন থেকে লড়বেন ডা.মাহবুবুর রহমান লিটন

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৭( ত্রিশাল) আসন থেকে প্রার্থী হচ্ছেন কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য ওদক্ষিণ জেলা বিএনপি”র সাবেক আহ্বায়ক ডা.মাহবুবুর রহমান লিটন । সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে ময়মনসিংহ-৭ আসনে মাহবুবুর রহমান লিটন এর নামও রয়েছে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক শুরু হয়। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্তকরণ এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

নির্বাচন কমিশনের সূত্রে জানা গেছে, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ীকমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন,আমীর খসরু মাহমুদ চৌধুরী,আবদুল মঈন খান,গয়েশ্বর চন্দ্র রায়,সেলিমা রহমান,নজরুল ইসলাম খান,এ জেড এম জাহিদ হোসেন,মির্জা আব্বাস,হাফিজ উদ্দিন আহমেদসহ দলটির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহসাংগঠনিক সম্পাদকরাও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *