ময়মনসিংহের ত্রিশাল:
অবৈধ বালু উত্তোলন রোধে ত্রিশালে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে এক ব্যক্তি আটক ও একটি এক্সক্যাভেটর (ভেকু) মেশিন জব্দ করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর ২০২৫) বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের জিলকী বটতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, বালু উত্তোলন কাজে ব্যবহৃত ভেকু মেশিনটি জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ত্রিশাল থানা পুলিশের তত্ত্বাবধানে রাখা হয়েছে।
এসময় আটককৃত ব্যক্তি মোঃ হৃদয় আহমেদ (২৬), পিতা – মোঃ হেলাল উদ্দিন-কে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় ১ লক্ষ টাকা অর্থদণ্ড এবং ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানে ত্রিশাল থানা পুলিশের একটি টিম এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম সহায়তা করে।
প্রশাসন জানায়, জনস্বার্থে এ ধরনের অবৈধ বালু উত্তোলন বিরোধী অভিযান চলমান থাকবে।












