সীমান্ত সুরক্ষায় নতুন তিন ব্যাটালিয়ন গঠন করছে বিজিবি

নিজস্ব প্রতিবেদক:
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষা আরও জোরদার করতে নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এই ব্যাটালিয়নগুলো স্থাপন করা হবে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, বান্দরবানের থানচি এবং মেহেরপুরে

নতুন ব্যাটালিয়ন গঠনের অংশ হিসেবে বিজিবির জন্য মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত-১ শাখা থেকে গতকাল মঙ্গলবার একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, তিনটি পরিচালকের পদ ছাড়াও অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক ৩টি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি ১,২২১টি এবং অন্যান্য বেসামরিক পদসহ মোট ২,২৫৮টি পদ তৈরি করা হয়েছে।

বর্তমানে বিজিবির জনবল ৫৭ হাজার ৪৭৭ জন। নতুন পদ যুক্ত হলে মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সরকারি আদেশের নির্দেশনা অনুযায়ী পদগুলো কার্যকর করতে হবে এবং যেসব পদ বিদ্যমান নিয়োগবিধিতে নেই, সেগুলোকে অন্তর্ভুক্ত করতে হবে।

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত সুরক্ষা জোরদার ও টহল কার্যক্রম বৃদ্ধির অংশ হিসেবে এই নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে। এছাড়া বর্ডার গার্ড হাসপাতালের জন্যও ৩২টি নতুন পদ অনুমোদন দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Related Posts

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)–এর চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। বর্তমান চিফ প্রসিকিউটর (তাজুল ইসলাম)–এর পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। সম্ভাব্য প্রার্থী…

Continue reading
ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

খালি পায়ে, হাতে ফুলের ডালা,হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা—অমর একুশের প্রথম প্রহর মানুষের ঢল স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ । শনিবার (২১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি