সৌদি আরবে ৫০ বছরের পুরোনো কাফালা ব্যবস্থা বাতিল, উপকৃত হবেন কোটি বিদেশি শ্রমিক

সৌদি আরব ৫০ বছরের পুরোনো কাফালা (পৃষ্ঠপোষকতা) ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে। এর ফলে দেশটিতে কর্মরত প্রায় এক কোটি ৩০ লাখ বিদেশি শ্রমিক সরাসরি উপকৃত হবেন।

‘‘স্পন্সরশিপ’ শব্দের অর্থ আরবিতে কাফালা’। ১৯৫০-এর দশকে সৌদি আরবসহ উপসাগরীয় দেশগুলোতে চালু হওয়া এই ব্যবস্থায় একজন বিদেশি শ্রমিকের আইনি মর্যাদা ও স্বাধীনতা নির্ভর করত তার নিয়োগকর্তা বা ‘কফিল’-এর ওপর। ফলে কর্মীরা চাকরি পরিবর্তন, দেশত্যাগ বা আইনি সুরক্ষা পাওয়ার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নিয়োগকর্তার অনুমতির বাইরে কিছুই করতে পারতেন না।

নতুন শ্রম কাঠামো অনুযায়ী, সৌদি আরব এখন চুক্তিভিত্তিক কর্মসংস্থান মডেল চালু করেছে। সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, এই পরিবর্তনের ফলে শ্রমিকরা তাদের বর্তমান স্পনসরের অনুমোদন ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন, এক্সিট ভিসা ছাড়াই দেশ ত্যাগ করতে পারবেন এবং প্রয়োজনীয় আইনি সুরক্ষা পাবেন।

বর্তমানে সৌদি আরবে প্রায় ১ কোটি ৩৪ লাখ বিদেশি শ্রমিক কাজ করছেন, যা দেশটির মোট জনসংখ্যার প্রায় ৪২ শতাংশ। এদের মধ্যে বড় একটি অংশই বাংলাদেশ ও ভারতের নাগরিক

মানবাধিকার সংগঠনগুলো এই সিদ্ধান্তকে ‘সৌদি শ্রম ইতিহাসের নতুন অধ্যায়’ হিসেবে বর্ণনা করেছে। তবে তারা সতর্ক করে বলেছে, প্রকৃত পরিবর্তন নিশ্চিত করতে হলে সংস্কারের কার্যকর বাস্তবায়ন ও তদারকি আরও জোরদার করতে হবে।

Related Posts

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

ভারতের Adani Group–এর সাথে স্বাক্ষরিত বহুল সমালোচিত বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনার উদ্যোগ নিয়েছে সরকার। চুক্তির শর্ত,মূল্য নির্ধারণ প্রক্রিয়া এবং সম্ভাব্য আর্থিক দায় নিয়ে সচিবালয়ে গতকাল দেড় ঘণ্টাব্যাপী এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত…

Continue reading
মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার মার্কিন দৈনিক The New York Times পেন্টাগন সূত্রের বরাত দিয়ে…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির জয়ে দিল্লির দৃষ্টি ঢাকা মুখী

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস

বিএনপির বিজয় গণতান্ত্রিক উত্তরণের ‘ঐতিহাসিক মাইলফলক’- ড.ইউনূস