এক লাফে সোনার দাম কমলো ১০ হাজার টাকা

দেশের বাজারে কমলো সোনার দাম
দেশের বাজারে কমলো সোনার দাম

নিজস্ব প্রতিবেদক:
দেশের বাজারে এক লাফে প্রতি ভরিতে ভালো মানের সোনা (২২ ক্যারেট) দাম কমেছে ১০ হাজার ৪৭৪ টাকা। নতুন দামে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে এক লাখ ৯৩ হাজার ৮০৯ টাকায়। আগামীকাল বুধবার (২৯ অক্টোবর) থেকে সারা দেশে এ নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর এই সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর) সোনার মূল্য হ্রাস পাওয়ায় দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন দর অনুযায়ী—

  • ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৫ হাজার ৩ টাকা,
  • ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৫৮ হাজার ৫৭২ টাকা,
  • আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা

তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
২২ ক্যারেট রুপার ভরি ৪,২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪,০৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩,৪৭৬ টাকা, আর সনাতন পদ্ধতির রুপার দাম ২,৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *