চাকসু নির্বাচনে ভিপি ও জিএস পদে শিবির-সমর্থিত প্যানেলের জয়, এজিএস পদে জয়ী ছাত্রদল প্রার্থী

ভিপি ও জিএস পদে শিবির-সমর্থিত প্যানেলের জয়,
ভিপি ও জিএস পদে শিবির-সমর্থিত প্যানেলের জয়,

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) ও জিএস (সাধারণ সম্পাদক) পদে জয় পেয়েছেন ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে এজিএস (সহ-সাধারণ সম্পাদক) পদে জয়ী হয়েছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১৪টি হল ও একটি হোস্টেলের অনানুষ্ঠানিক ফলাফল অনুযায়ী জানা যায়,
ভিপি পদে ইব্রাহিম হোসেন রনি পেয়েছেন ৭ হাজার ২২১ ভোট,
জিএস পদে সাঈদ বিন হাবিব পেয়েছেন ৭ হাজার ২৯৫ ভোট,
আর এজিএস পদে ছাত্রদল-সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক পেয়েছেন ৬ হাজার ৪৪১ ভোট

বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। চাকসুর ২৬টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪১৫ জন প্রার্থী, আর হল ও হোস্টেল সংসদের ২৪টি পদের জন্য লড়েন ৪৯৩ জন।

নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হলেও ফলাফল ঘোষণার আগে উত্তেজনা দেখা দেয়। বুধবার রাত একটার পর দুই হলের ভোট কারচুপির অভিযোগ তুলে ছাত্রদলের নেতাকর্মীরা উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন। প্রায় আড়াই ঘণ্টা পর, রাত সাড়ে ৩টার দিকে তিনি মুক্ত হন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের বাইরে ছাত্রদল ও ছাত্রশিবিরের সমর্থকরা অবস্থান নেন। তবে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *