জাতীয় নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক | ময়মনসিংহ | ১১ অক্টোবর ২০২৫:

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সব বাধা ও সংশয় কেটে গেছে— এবার দেশবাসী দেখবে ইতিহাসের অন্যতম একটি “বেস্ট ইলেকশন”।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

“সব বাধা কেটে গেছে, এবার বেস্ট ইলেকশন হবে”

প্রেস সচিব বলেন,

“সব বাধা কেটে গেছে এবার ইতিহাসের অন্যতম একটি বেস্ট ইলেকশন হতে যাচ্ছে।”

তিনি আরও বলেন,

“অনেক বছর পর আমরা একটা ইলেকশন দেখতে যাচ্ছি। বিগত ষোল বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেইক ইলেকশন। এবার আমরা সেই জায়গা থেকে বের হয়ে এসেছি।”

শফিকুল আলম বলেন, নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ ও আস্থা এখন অনেক বেড়েছে।

“নির্বাচন নিয়ে সারাদেশে এখন ইতিবাচক আমেজ তৈরি হয়েছে,” — যোগ করেন তিনি।

নির্বাচনী উত্তাপ বাড়ছে মাঠে

তিনি জানান, জামালপুর ও হালুয়াঘাটসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই নেতাকর্মীদের প্যানার-পোস্টার ঝুলতে শুরু করেছে।

“রাজনৈতিক দলগুলো যখন দুই-তিন সপ্তাহ পর প্রার্থীদের নাম ঘোষণা করবে, তখন নির্বাচনী পরিবেশ আরও জমজমাট হবে,” বলেন প্রেস সচিব।

জুলাই সনদে ঐকমত্য

জুলাই সনদ প্রসঙ্গে শফিকুল আলম বলেন,

“জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দল গুলো একমত হয়েছে। এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি, যা নির্বাচনী প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে।”

সভায় ময়মনসিংহে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) রাতে শত ব্যস্ত রাজনীতির মধ্যে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।  আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি