বগুড়ায় সেনা ট্রাক দুর্ঘটনা: ১৩ সেনা সদস্য আহত, সেনাবাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ

বগুড়ায় সেনা ট্রাক দুর্ঘটনা: ১৩ সেনা সদস্য আহত, সেনাবাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ
বগুড়ায় সেনা ট্রাক দুর্ঘটনা: ১৩ সেনা সদস্য আহত, সেনাবাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ

স্টাফ রিপোর্টার:
বগুড়ার বীরগ্রাম এলাকায় সেনাবাহিনীর একটি ট্রাক দুর্ঘটনায় ১৩ জন সেনা সদস্য আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল আনুমানিক ৯টা ৪০ মিনিটে রাজশাহী সেনানিবাস থেকে বগুড়া সেনানিবাসের উদ্দেশ্যে যাত্রা করা সেনা ট্রাকটি বীরগ্রাম এলাকায় দুর্ঘটনায় পড়ে।

দুর্ঘটনার পরপরই স্থানীয় জনগণ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযানে অংশ নেন। তাদের সহযোগিতায় আহত সেনা সদস্যদের দ্রুত উদ্ধার করে শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গুরুতর আহত এক সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে ঢাকা সেনানিবাসে স্থানান্তর করা হয়েছে

বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে দুর্ঘটনার পর স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের দ্রুত ও মানবিক সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সেনাবাহিনী জানায়, “আপনাদের তৎপরতা ও সহযোগিতার ফলেই আহত সেনা সদস্যদের দ্রুত চিকিৎসা সহায়তা নিশ্চিত করা সম্ভব হয়েছে।”


প্রসঙ্গ:
বগুড়া ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে দুর্ঘটনা প্রতিরোধে সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন একযোগে কাজ করছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *