জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের গবেষণা জার্নাল প্রকাশ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের গবেষণা জার্নাল প্রকাশ
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের গবেষণা জার্নাল প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি | সুতিয়া নিউজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ থেকে প্রথমবারের মতো ডাবল-ব্লাইন্ড পিয়ার রিভিউড গবেষণা জার্নাল, ভলিউম ১, সংখ্যা ১ প্রকাশিত হয়েছে।

রবিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে জার্নালটির মোড়ক উম্মোচন করে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম প্রকাশনাটির শুভ উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড.জয়নুল আবেদীন সিদ্দিকী, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড.সাখাওয়াত হোসেন সরকার, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, জার্নাল সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, মার্কেটিং বিভাগের প্রভাষক সুমনা আক্তার সুমি এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আজহারুল ইসলাম।

সম্পাদনা ও প্রশাসনিক দায়িত্ব

জার্নালের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, এবং নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব রেখেছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. রাজু আহ্মেদ।

সম্পাদনা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে ছিলেন:

  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. সোহেল রানা
  • ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রফেসর ড. মো. তারিকুল ইসলাম
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. রফিকুল আমিন
  • হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাসুদ রানা
  • ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ তরিকুল ইসলাম জনি
  • মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. আব্দুল মোমেন

বহিস্থ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের প্রফেসর ড. সৈয়দ জাবিদ হোসাইন।

জার্নালের বিষয়বস্তু

জার্নালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের পাশাপাশি দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণের মোট ১২টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

মূল্য: ৩০০ টাকা,

বিদেশিদের জন্য: ৫ মার্কিন ডলার।

এটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সম্প্রসারণ ও শিক্ষাবিদদের অবদান প্রচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *