বিনোদন ডেস্ক | সুতিয়া নিউজ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডা অবশেষে বাগদান সারলেন। শুক্রবার গোপনে আংটি বদল করেন এই তারকা জুটি। পরিবার-পরিজন ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতেই সম্পন্ন হয় এই অনুষ্ঠান।
যদিও রাত পর্যন্ত রশ্মিকা বা বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে তাঁদের প্রেমের গুঞ্জন অনেক দিনের। বিভিন্ন অনুষ্ঠান, রেস্তরাঁয় একসঙ্গে উপস্থিতি থেকে শুরু করে একে অপরের জন্মদিন উদযাপন—সব মিলিয়ে দু’জনকে একসঙ্গেই বহুবার দেখা গেছে।
শোনা যাচ্ছে, আগামী বছরের ফেব্রুয়ারি মাসেই চার হাত এক করবেন তাঁরা। বিয়ের আনুষ্ঠানিকতা পর্যন্ত বিষয়টি গোপন রাখতেই চাইছেন এই তারকা জুটি।
এদিকে রশ্মিকা মন্দানা শিগগিরই বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার বিপরীতে অভিনীত ‘থামা’ ছবিতে পর্দায় ফিরবেন। ইতোমধ্যেই ছবির ট্রেলার সোশ্যাল মিডিয়ায় প্রশংসা কুড়িয়েছে। চলতি মাসেই মুক্তি পাচ্ছে ছবিটি।