সুতিয়া ডেস্কঃ এক স্কুলছাত্র অপহরণের পর দ্রুত পদক্ষেপের মাধ্যমে তাকে নিরাপদে উদ্ধার করেছে পুলিশ। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানায়, বিষয়টি জানার সাথে সাথেই প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
ঘটনাটি ঢাকা খিলগাঁও এলাকার। অপহৃত শিক্ষার্থী নবম শ্রেণীর ছাত্র। দুপুরে স্কুল ছুটির পর কয়েকজন অপহরণকারী তাকে জোরপূর্বক একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় বলে অভিযোগ । এবং তাকে আটকে রেখে পরিবারের কাছে অর্থ দাবি করা হয়।
ছাত্রটির বাবা সচিবালয়ে কর্মরত, ছেলের অপহরণের খবর পেয়ে দ্রুত উচ্চপর্যায়ে বিষয়টি অবহিত করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিষয়টি জানা মাত্র প্রধানমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনার নির্দেশ দেন।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে জানান, অপহরণকারীরা মোবাইলে ফোন করে অর্থ দাবি করেছিল। আইনশৃঙ্খলা বাহিনী কৌশলে যোগাযোগ বজায় রেখে তাদের অবস্থান শনাক্ত করে। পরে খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যেই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় পুলিশের উপস্থিতি টের পেয়ে কিভাবে অভিযুক্তরা পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্তরা পালিয়ে যাওয়া নিয়ে জনমনে অনেকটাই বিভ্রান্তের জন্ম দিয়েছে। এরা কি সত্যই অপহরণকারী নাকি নাটক। পুলিশ যদি অবস্থান নিশ্চিত করে সেখানে যায় তবে আসামীরা কিভাবে পালায়।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, এ ধরনের ঘটনায় দ্রুত প্রতিক্রিয়া ও প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং দোষীদের আইনের আওতায় আনা হবে।









