ত্রিশালে কৃষক দলের ৮৫ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

ত্রিশাল উপজেলার ৬ নং ত্রিশাল ইউনিয়ন কৃষক দলে
ত্রিশাল উপজেলার ৬ নং ত্রিশাল ইউনিয়ন কৃষক দলে

আঞ্চলিক সংবাদ | সুতিয়া নিউজ:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬ নম্বর ত্রিশাল ইউনিয়ন কৃষক দলের ৮৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) ত্রিশাল উপজেলা কৃষক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম শফি এবং সদস্য সচিব ইউসুফ আলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এছাড়া প্যাডে স্বাক্ষর করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস আলম ও যুগ্ম আহ্বায়ক মো. কামরুজ্জামান মিলন। নতুন কমিটিতে মো. মাহাবুব তালুকদারকে আহ্বায়ক ও মো. সারোয়ার জাহান (রতন) কে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। পাশাপাশি ৮৩ জনকে সদস্য করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৯০ দিনের মধ্যে আহ্বায়ক ও সদস্য সচিবসহ ৭ জনের সমন্বয়ে কর্মী সম্মেলনের মাধ্যমে ইউনিয়নের পূর্ণাঙ্গ ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। অন্যথায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিশাল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনিছুজ্জামান মৃর্ধা, উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. শফিকুল ইসলাম শফি, সদস্য সচিব ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফেরদৌস আলম, যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, রুহুল আমিন (মেম্বার), আব্দুল কাদের, আব্দুর রহিম প্রমুখ।

তৃণমূল নেতৃবৃন্দ জানান, নতুন এ কমিটি ৬ নম্বর ত্রিশাল ইউনিয়নে কৃষক দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *