জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি
জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ভোটের শতকরা হারের ভিত্তিতে যদি ১০০ আসনের একটি সংসদীয় উচ্চকক্ষ আনুপাতিক প্রতিনিধিত্ব (Proportional Representation–PR) পদ্ধতিতে গঠন করা হয়, তবে স্পষ্টভাবেই এগিয়ে থাকত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, ধানের শীষ প্রতীকে বিএনপি মোট ৪৯.৯৭ শতাংশ ভোট পেয়েছে। সে হিসাবে দলটির সম্ভাব্য আসন সংখ্যা দাঁড়াতে পারে প্রায় ৫০টি

দ্বিতীয় অবস্থানে জামায়াতে ইসলামী

ঘোষিত ফল অনুযায়ী, বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৩১.৭৬ শতাংশ ভোট। প্রাপ্ত ভোটের অনুপাতে উচ্চকক্ষে দলটির আসন হতে পারে প্রায় ৩২টি

অন্যান্য দলের সম্ভাব্য আসন বণ্টন

  • জাতীয় নাগরিক পার্টি (এনসিপি): ৩.০৫% ভোট — ০৩ আসন
  • ইসলামী আন্দোলন বাংলাদেশ: ২.৭০% ভোট — ০৩ আসন
  • বাংলাদেশ খেলাফত মজলিস: ২.০৯% ভোট — ০২ আসন
  • জাতীয় পার্টি: ০.৮৯% ভোট — ০১ আসন
  • স্বতন্ত্র প্রার্থী (সম্মিলিত): ৫.৭৯% ভোট — ০৬ আসন
  • অন্যান্য ক্ষুদ্র দল (অবশিষ্ট ভোট): ০৩ আসন

সামগ্রিক মূল্যায়ন

এই সম্ভাব্য হিসাব বিশ্লেষণে দেখা যাচ্ছে, আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষ গঠিত হলে বিএনপি একক বৃহত্তম দল হিসেবে এগিয়ে থাকবে। তবে আসন বণ্টন বর্তমান নির্বাচনী ফলাফলের তুলনায় তুলনামূলকভাবে অধিক ভারসাম্যপূর্ণ ও বহুদলীয় হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *