নির্বাচন পর্যবেক্ষণে ১৬ দেশের ৩৩০ পর্যবেক্ষক , বাড়তে পারে আরো

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট
আসছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট । আর এই নির্বাচন পর্যবেক্ষণে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

সুতিয়া ডেস্কঃ আসছে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট । আর এই নির্বাচন পর্যবেক্ষণে ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক আসার বিষয়টি নিশ্চিত হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-সহ ছয়টি আন্তর্জাতিক সংস্থা অন্তত ৬৩জন, এর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের ১৬টি দেশ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক হিসেবে নির্বাচনে অংশ নেবেন। এ নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা দাঁড়াল ৩৩০ জন।

ওআইসি’র দুই সদস্যের পর্যবেক্ষক দলটিতে রয়েছেন সংস্থাটির নির্বাচন পর্যবেক্ষণ ইউনিটের প্রধান শাকির মাহমুদ বান্দার। এছাড়া এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থেকে ২৮ জন, কমনওয়েলথ সেক্রেটারিয়েট -২৫জন, যুক্তরাষ্ট্রভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট  থেকে ০৭জন এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট থেকে ০১জন পর্যবেক্ষক আসবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশনের তথ্য মতে- ভয়েস ফর জাস্টিস, এসএনএএস আফ্রিকা, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল,পোলিশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর মতো সংস্থা গুলো থেকে ৩২ জন ব্যক্তি পর্যবেক্ষক ও নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

পর্যবেক্ষকদের সফর সমন্বয়ের দায়িত্বে আছেন সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ। লামিয়া মোরশেদ বলেন, আমরা আশা করি আন্তর্জাতিক পর্যবেক্ষকের সংখ্যা আরো বাড়বে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫০টির বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে প্রায় ০২ হাজার প্রার্থী ৩০০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *