দেশের বাজারে কমেছে সোনার দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা

দেশের বাজারে কমেছে সোনার দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা
দেশের বাজারে কমেছে সোনার দাম ভরিতে ১৫ হাজার ৭৪৬ টাকা

দেশের বাজারে আবারও কমানো হয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে কমেছে ১৫ হাজার ৭৪৬ টাকা। এতে করে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা।

স্থানীয় বাজারে পাকা সোনা দাম কমে যাওয়ায় এই মূল্য সমন্বয় করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হবে।

শনিবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে সোনার দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভালো মানের সোনার দাম প্রতি ভরিতে ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল। এতে এক ভরি সোনার দাম সর্বোচ্চ পর্যায়ে উঠে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা। তবে সেই রেকর্ড দামের পরপরই গত শুক্রবার (৩০ জানুয়ারি) প্রতি ভরিতে ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়।

সব মিলিয়ে নতুন দাম নির্ধারণের পর দুই দফায় ভালো মানের এক ভরি সোনার দাম কমেছে মোট ৩০ হাজার ৩৮৪ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২২ ক্যারেটের সাথে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরিতে ১৪ হাজার ৯৮৮ টাকা কমিয়ে ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ১৮ ক্যারেটের সোনার দাম ১২ হাজার ৮৮৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা। সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে এখন এক লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।

সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে অনেক। ২২ ক্যারেটের রুপার দাম প্রতি ভরিতে ৪৬৭ টাকা কমে ৭ হাজার ২৯০ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *