আনোয়ার সাদাতের প্রার্থীতা মানে নির্বাচনী মাঠে ভোটের নতুন সমীকরণ

আনোয়ার সাদাতের প্রার্থীতা মানে নির্বাচনী মাঠে ভোটের নতুন সমীকরণ
আনোয়ার সাদাতের প্রার্থীতা মানে নির্বাচনী মাঠে ভোটের নতুন সমীকরণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ আসছে(ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬) নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ আর জনমনে ব্যাপক কৌতূহল । ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়ন বাছাইয়ে টেকনিক্যাল কারণ দেখিয়ে প্রার্থিতা বাতিল করে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাতের। প্রার্থিতা বাতিলের  সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করেছেন স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ আনোয়ার সাদাত। আগামী ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনের কার্যালয়ে এই আপিল শুনানি অনুষ্ঠিত হবে।

 ​মনোনয়ন বাতিলে আনোয়ার সাদাতের সমর্থকদের মধ্যে হতাশা তৈরি হলেও, আশার আলো একটাই আপিল। আপিলের মাধ্যমে নির্বাচনী লড়াইয়ে ফেরার ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেছেন এই স্বতন্ত্র প্রার্থী ।

আনোয়ার সাদাত জানান, মনোনয়নপত্র বাছাইয়ে অত্যন্ত সাধারণ কোনো ত্রুটির কারণে তাঁর প্রার্থিতা সাময়িকভাবে স্থগিত হয়েছিল। তবে আইনের প্রতি পূর্ণ আস্থাও শ্রদ্ধা রেখে তিনি আইনি প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন এবং তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন বরাবর আপিল করেছেন। আগামী ১৫ জানুয়ারি শুনানিতে তার প্রার্থীতা ফিরে আসবে এমটাই আশা তার।

ভোটার ও সমর্থকদের প্রতি আনোয়ার সাদাত বলেন, “ধৈর্য ধরুন কোনো ধরনের গুজবে কান দেবেন না। সকল বাধা উপেক্ষা করে আমাদের বিজয় আসবেই । আপনারা সাধারণ মানুষের কাছে আমার এই বিজয়ের বার্তা পৌঁছে দিন।

স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, যদি ১৫ জানুযারি আপিল শুনানিতে মুহাম্মদ আনোয়ার সাদাত তাঁর প্রার্থিতা ফিরে পান, তাহলে  নির্বাচনী লড়াইয়ে নতুন সমীকরণ তৈরি হবে এবং নিজেস্ব ভোট ব্যাংক এবং ব্যপক সমর্থন থাকায় নির্বাচনী মাঠে বড় ধরনের প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। ​ তাই এখন চোখ রাখতে হবে আগামী ১৫ জানুয়ারির আপিল শুনানির দিকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *