উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত

স্টাফ রিপোর্টার | ঢাকাঃ বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা’র জন্য লন্ডনে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। মেডিকেল বোর্ড ভ্রমণের জন্য উপযুক্ত ঘোষণা করলে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে উনাকে নিয়ে যাবে।

বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী। তিনি জানান যে,মধ্যপ্রচ্যের দেশ কাতারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে ।

তিনি আরও বলেন, জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়েছে, যা কাতার কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আনা হচ্ছে। এটি পুরো ব্যবস্থাপনাই কাতারের রয়েল কর্তৃপক্ষ সমন্বয় করছে। যাতে বিএনপি বা পরিবারের পক্ষ থেকে নেয়া হয়নি।

এখনই দীর্ঘ ভ্রমণের উপযোগী নন খালেদা জিয়া

চিকিৎসকদের মতে, খালেদা জিয়া এভারকেয়ারের সিসিইউতে রয়েছেন এবং শারীরিক অবস্থার তেমন উন্নতি এখনো হয়নি। তিনি এখনো দীর্ঘ আকাশপথে ভ্রমণের উপযোগী নন। এ কারণেই লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত আপাধত বন্ধ।

গত দুই দিনে তার বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। নিয়মিত শারীরিক প্রতিবেদন মূল্যায়নের জন্য শুক্রবার দুই দফায় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্য দিকে, খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিষয়টি সমন্বয় করতে তারেক রহমানের স্ত্রী ডা. জুবায়দা রহমান লন্ডন থেকে ঢাকায় এসেছেন।

উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসক দল তার চিকিৎসা পরিচালনা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *