সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ
সেন্ট্রাল রোডে সৈয়দা রিজওয়ানা হাসানের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বাসার সামনে ককটেল সদৃশ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার রাত ৯টার দিকে এ শব্দ শোনা যায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি।

সৈয়দা রিজওয়ানা হাসান জানান, বাসার সামনে হঠাৎ শব্দ শুনে বাইরে এসে তিনি বিষয়টি লক্ষ্য করেন। পরে বাসার সিসিটিভি ফুটেজে দেখা যায়, দুই ব্যক্তি এসে দ্রুত দুটি বিস্ফোরকসদৃশ বস্তু ফেলে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরাও জানিয়েছেন, দুজন ব্যক্তি এসে দ্রুতগতিতে বস্তুটি নিক্ষেপ করে পালিয়ে যায়। আকস্মিক শব্দে আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়ে।

ঘটনার খবর পেয়ে কিছুক্ষণ পর পুলিশ সেখানে পৌঁছায়। তারা ঘটনাস্থল পরিদর্শন করে জানায়, বিস্ফোরণের উৎস, উদ্দেশ্য এবং ব্যবহৃত বস্তু সম্পর্কে যাচাই করা হচ্ছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহের কাজও চলছে।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারওয়ানবাজারের সার্ক ফোয়ারা মোড়েও দুই দফা ককটেল সদৃশ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। সেখানেও কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *