জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলামী

জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলামী
জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় জামায়াতে ইসলামী

ঢাকা, বৃহস্পতিবার (১৩ নভেম্বর):
জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের দাবিতে অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশ।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “প্রধান উপদেষ্টার ভাষণের কিছু কিছু বিষয়ে আরও ব্যাখ্যা প্রয়োজন। আমরা দলীয়ভাবে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।”

তিনি আরও বলেন, “জাতীয় নির্বাচনের দিনেই গণভোট অনুষ্ঠিত হলে এর রাজনৈতিক ও গণতান্ত্রিক গুরুত্ব অনেকটা চাপা পড়ে যেতে পারে। তাই আগে গণভোট অনুষ্ঠিত হওয়াই উচিত।”

এর আগে বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. ইউনূস ঘোষণা দেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হবে। ওই গণভোটে ভোটাররা চারটি বিষয়ের ওপর একটি প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন বলে জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *