রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত হলো জুলাই সনদ

রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত হলো জুলাই সনদ
রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত হলো জুলাই সনদ

বহুল প্রত্যাশিত জুলাই সনদে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি এই সনদে সই করেন বলে রাষ্ট্রপতি ভবন সূত্রে জানা গেছে।

এর আগে গত ১৭ অক্টোবর বিএনপি, জামায়াতসহ ২৪টি রাজনৈতিক দল যৌথভাবে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করে। ওইদিন বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে দলগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে সনদে স্বাক্ষর করেন জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর রূপ পেতে যাচ্ছে। তবে নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক পক্ষ থেকে সনদটির বাস্তবায়ন নিয়ে নানা প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *