জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার
জাতীয় নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে তিন বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

স্টাফ রিপোর্টার | ঢাকা | শনিবার, ১ নভেম্বর ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, সেজন্য তিন বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

শনিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকে জাতীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে তিন বাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা বলেন, “ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠেয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং উৎসবমুখর করতে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”

তিনি আরও বলেন, গত ১৫ মাসে সেনাবাহিনীসহ সব বাহিনীর সদস্যরা দেশের আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পরিশ্রম করেছেন। নির্বাচনের সময় যেন নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় থাকে, সেজন্য তিন বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বৈঠকে তিন বাহিনীর প্রধানরা জানান, আসন্ন নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সেনা, নৌ ও বিমানবাহিনী সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী—

৯০ হাজার সেনা সদস্য,আড়াই হাজারের বেশি নৌবাহিনীর সদস্য, এবং দেড় হাজার বিমানবাহিনীর সদস্য নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা দায়িত্বে মোতায়েন থাকবে। প্রতিটি উপজেলায় এক কোম্পানি সেনা মোতায়েনের সিদ্ধান্তও জানানো হয়।

বৈঠকে বাহিনীর প্রধানরা আগামী ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টাকে অনুষ্ঠানে যোগদানের আমন্ত্রণ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *