এনআইডিতে ১০টির বেশি সিম বন্ধ হচ্ছে আজ থেকে

এনআইডিতে ১০টির বেশি সিম বন্ধ হচ্ছে আজ থেকে
এনআইডিতে ১০টির বেশি সিম বন্ধ হচ্ছে আজ থেকে

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আগেই জানিয়েছিল, ৩০ অক্টোবরের পর থেকে কোনো জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ১০টির বেশি সিম নিবন্ধিত থাকলে অতিরিক্ত সিমগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেওয়া হবে। সে অনুযায়ী আজ (বুধবার) থেকে ওই অতিরিক্ত সিমগুলো বন্ধ হতে শুরু করেছে।

বিটিআরসি জানিয়েছে, অবৈধ সিম ব্যবহার, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিশনের মতে, সঠিক মালিকানা নিশ্চিত করা এবং সিম নিবন্ধন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করতে গ্রাহকদের নির্ধারিত সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।


দেশে ১৮ কোটির বেশি সক্রিয় সিম

বিটিআরসির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালের মার্চ পর্যন্ত দেশে সক্রিয় মোবাইল সিমের সংখ্যা ১৮ কোটি ৬২ লাখ। তবে প্রকৃত মোবাইল গ্রাহক প্রায় ৬ কোটি ৭৫ লাখ

এর মধ্যে

  • ৮০ শতাংশের বেশি গ্রাহকের নামে ৫টির কম সিম,
  • প্রায় ১৬ শতাংশের নামে ৬ থেকে ১০টি সিম,
  • আর মাত্র ৩ শতাংশ ব্যবহারকারীর নামে ১১টির বেশি সিম রয়েছে।

এনআইডিতে কতটি সিম আছে জানবেন যেভাবে

যেকোনো মোবাইল থেকে *16001# ডায়াল করে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠালে জানা যাবে সেই এনআইডিতে কয়টি সিম নিবন্ধিত আছে।

গ্রাহকরা নিজেদের পছন্দমতো ১০টি সিম রেখে অতিরিক্ত সিমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে ডি-রেজিস্টার বা মালিকানা পরিবর্তন করতে পারবেন।

বিটিআরসি জানিয়েছে, সময়সীমা শেষ হলে দৈবচয়নের (random selection) মাধ্যমে অতিরিক্ত সিম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে।


🔹 সূত্র: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *