শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে সাড়া, বাড়িভাড়া বাড়ছে ১৫ শতাংশ

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ১৫ শতাংশ বাড়ছে
এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাতা ১৫ শতাংশ বাড়ছে

নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ২১ অক্টোবর ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের আন্দোলনের মুখে সরকার মূল বেতনের সঙ্গে বাড়ি ভাতা ১৫ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার দুপুরে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সভাপতিত্বে শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এর মধ্যে চলতি অর্থবছরেই ৭.৫ শতাংশ এবং আগামী অর্থবছরের শুরু থেকে আরও ৭.৫ শতাংশ কার্যকর হবে বলে জানানো হয়েছে। শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে।

ঘোষণার পর শিক্ষক নেতা দেলোয়ার হোসেন আজিজী বলেন, “সরকার সুন্দরভাবে সমাধান দিয়েছে। আমরা বুধবার থেকে ক্লাসে ফিরব।”

তিন দফা দাবিতে, যার মধ্যে ২০ শতাংশ বাড়িভাতা বৃদ্ধির দাবি ছিল অন্যতম, টানা ১০ দিন ধরে জাতীয় শহীদ মিনারে আমরণ অনশন কর্মসূচি পালন করে আসছিলেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *