জুলাই আহতদের ওপর হামলার নিন্দা, সালাহউদ্দিনের বক্তব্য প্রত্যাহারের আহ্বান এনসিপির

রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে -নাহিদ ইসলাম
রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে -নাহিদ ইসলাম

ঢাকা, ১৮ অক্টোবর ২০২৫:
জুলাই আন্দোলনের সময় আহতদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)। একইসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন,

“কিছুক্ষণ আগেই আমরা দেখেছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ গতকালের ঘটনায় আহত হওয়া জুলাইযোদ্ধাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী বলে আখ্যা দিয়েছেন। আমরা এর তীব্র নিন্দা জানাই।”

তিনি আরও বলেন,

“সম্ভবত তিনি তথ্যের অভাবে এমন মন্তব্য করেছেন। যেহেতু তিনি দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, জুলাই অভ্যুত্থানের সময় রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো জানেন না কে রাজপথে ছিল, কে বুলেটের সামনে দাঁড়িয়েছিল।”

নাহিদ ইসলাম বলেন,

“আমাদের আহ্বান থাকবে, তিনি যেন তার বক্তব্য অবিলম্বে প্রত্যাহার করেন এবং আহত যোদ্ধা ও শহীদ পরিবারগুলোর কাছে ক্ষমা চান।”

প্রসঙ্গত, সম্প্রতি জুলাই আন্দোলনের সময় সংঘটিত সহিংসতায় অনেক কর্মী আহত হন। এই প্রেক্ষাপটে বিএনপি নেতার মন্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *