চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচন: ভোটগ্রহণ শেষ, চলছে গণনার প্রস্তুতি

চাকসু নির্বাচন
চাকসু নির্বাচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং হল ও হোস্টেল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন হয়েছে ওএমআর (অপটিক্যাল মার্ক রিডার) পদ্ধতিতে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত প্রায় ৫৫ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনার প্রস্তুতি। নির্বাচন কমিশন জানিয়েছে, ফলাফল সরাসরি দেখানো হবে ১৪টি এলইডি স্ক্রিনের মাধ্যমে।

চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন,

“হাতে লাগানো অমোচনীয় কালি উঠে যাওয়াসহ বিচ্ছিন্ন কিছু অভিযোগ পাওয়া গেছে। তবে তা নির্বাচনকে প্রভাবিত করেনি। সার্বিকভাবে সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদে স্থাপিত ১৫টি কেন্দ্রে চাকসুর ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে চাকসুর ২৬টি পদে লড়ছেন ৪১৫ জন প্রার্থী, এবং হল ও হোস্টেল সংসদের ২৪টি পদে প্রার্থী রয়েছেন ৪৯৩ জন
মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৫১৬ জন

নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে আজ রাতেই, গণনার কাজ শেষ হওয়ার পরপরই।
বিশ্ববিদ্যালয়জুড়ে এখন অপেক্ষা নির্বাচনের ফলাফলের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *