শেখ হাসিনাসহ ৩০ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গ্রহণ

ডিজিএফআইয়ের সাবেক ৫ ডিজি
ডিজিএফআইয়ের সাবেক ৫ ডিজি

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী দলীয় নেতা-কর্মীদের গুম ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের দুই মামলার অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বুধবার (৮ অক্টোবর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ অভিযোগ গ্রহণ করেন।

আসামিদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, র‌্যাবের টাস্কফোর্স ইন্টারোগেশন (টিএফআই) সেল ও জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) বেশ কয়েকজন কর্মকর্তা রয়েছেন। মোট ৩০ জনকে এ মামলায় আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনাল একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

আসামিদের মধ্যে আছেন সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের সাবেক পাঁচ মহাপরিচালক—
মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকী, জেনারেল মো. আকবর হোসেন, জেনারেল সাইফুল আবেদিন, জেনারেল সাইফুল আলম ও জেনারেল তাবরেজ শামস চৌধুরী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *