ত্রিশালের আছমা আক্তার দেশসেরা গুণী শিক্ষক নির্বাচিত

ফারুক আহমেদ, ত্রিশাল:
ময়মনসিংহের ত্রিশালের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আছমা আক্তার বাংলাদেশের সেরা গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন। রবিবার রাজধানী ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।

আছমা আক্তার ২০১৭ খ্রিষ্টাব্দে ময়মনসিংহের ত্রিশালের রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি সততা, নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

১৯৭৮ সালের নভেম্বর মাসে ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানায় জন্মগ্রহণ করেন আছমা আক্তার। তাঁর পিতা মো. আব্দুল বাশার ও মাতা ফিরোজা বেগম। শিক্ষাদানে কৃতিত্বের পাশাপাশি তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক অনুমোদিত নবম শ্রেণির জীববিজ্ঞান পাঠ্যবইয়ের একজন লেখক হিসেবেও বিশেষ সুনাম অর্জন করেছেন।

শিক্ষাক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি ২০২২ সালে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ কর্মসূচির আওতায় শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে স্বীকৃতি পান। এছাড়া জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪-এ গার্ল গাইড শিক্ষক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান এবং জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসেবে প্রথম স্থান লাভ করেন।

আছমা আক্তার ১৯৯৩ সালে ময়মনসিংহের প্রবাহ বিদ্যানিকেতন থেকে এসএসসি এবং ১৯৯৫ সালে ময়মনসিংহ মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি ১৯৯৮ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৯৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মফিজুল ইসলাম বলেন,

“আছমা আক্তার দেশসেরা গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার গর্বিত ও আনন্দিত। তিনি বর্তমান সময়ের শিক্ষক সমাজের এক অনুকরণীয় দৃষ্টান্ত।”

Related Posts

ত্রিশালে চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ১৫ লাখ টাকা লুট

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সুসেন চন্দ্র সরকার (৬২) নামে এক চাউল ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা ও ১৫ লাখ টাকা লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে ত্রিশাল…

Continue reading
নির্বাচন ও জনআকাঙ্ক্ষা নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জামায়াত প্রার্থী সোহেল

মঙ্গলবার(০৩ ফেব্রুয়ারি) রাতে শত ব্যস্ত রাজনীতির মধ্যে ত্রিশাল উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসেন ত্রিশাল আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী আসাদুজ্জামান সোহেল।  আনুষ্ঠানিক বক্তব্যের বাইরে গিয়ে তিনি সাংবাদিকদের…

Continue reading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক্সক্লুসিভ

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

আইসিটির চিফ প্রসিকিউটর পদে পরিবর্তনের উদ্যোগ, আলোচনায় আমিনুল ইসলাম

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

মার-এ-লাগোতে প্রবেশচেষ্টা, সিক্রেট সার্ভিসের গুলিতে যুবক নিহত

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

আদানির ‘অসম’ বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনায় সরকার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনা:শত শত মার্কিন সেনা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

ভাষাশহীদদের শ্রদ্ধা, দীর্ঘদিন পর একুশে শহীদ মিনারে জনস্রোত

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

শপথের পরই বৈঠক: ওম বিড়লার হাত ধরে মোদীর চিঠি পেলেন প্রধানমন্ত্রী তারেক

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

এমপি হিসেবে শপথ নিলেন বিএনপি সদস্যরা;প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

আদর্শিক অবস্থানে আপসহীন থাকবে জামায়াত: ডাঃ শফিকুর রহমান

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ মঙ্গলবার

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে উচ্চকক্ষে এগিয়ে বিএনপি

জাতীয় সংসদ নির্বাচন বিশ্লেষণ: আনুপাতিক ভিত্তিতে  উচ্চকক্ষে এগিয়ে বিএনপি