কলকাতার গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক বলে অভিহিত করেছেন মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, সেপ্টেম্বর ২০২৫:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কলকাতার একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারকে উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর উল্লেখ করেছেন। তিনি বলেছেন, এটি এক ধরনের ষড়যন্ত্র এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করার উদ্দেশ্য নিয়ে করা হয়েছে।

মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল বলেন, “ওই নিউজটা ফেইক নিউজ। পত্রিকাটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ তৈরি করেছে। আমি সম্প্রতি কোনো ভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো যোগাযোগও করিনি।”

বিএনপি মহাসচিব আরও বলেন, “কোনো রাজনৈতিক নেতা এমন অবান্তর কথা বলবে? এটি উদ্দেশ্যমূলক। কলকাতার ‘এই সময়’ পত্রিকায় আমি এই ধরনের কোনো বক্তব্য দিইনি।”

পত্রিকাটি ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে’ শিরোনামে প্রকাশিত সাক্ষাৎকারে বিএনপি মহাসচিবের বরাতে উল্লেখ করা হয়েছিল,

৩০টি আসন না দেওয়াতে পিআর নিয়ে বিএনপিকে চাপ সৃষ্টি করছে জামায়াত

আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত

দেশের রাজনীতি সংক্রান্ত বিভিন্ন মতামত।

তবে মির্জা ফখরুলের মতে, এই সাক্ষাৎকারের সব তথ্য বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *